বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তার এই সময়ে বিভিন্ন দেশ ব্যাপক হারে টুর্নামেন্ট আয়োজন করছে। তেমনই একটি টুর্নামেন্ট বিগ ক্রিকেট লিগ (বিসিএল)। ভারতের অখ্যাত সেই লিগেই এবার নাম লিখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ১৫ হাজার ডলারে তাকে ড্রাফট থেকে দলে নিয়েছে এমপি টাইগার্স।

গতকাল (শনিবার) এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে মার্কি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠান, সুরেশ রায়না ও শেখর ধাওয়ান এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলেকারত্নে দিলশান। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হার্শেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার লেন্ডল সিমন্স, ভারতের কেদার জাদব ও নামান ওঝারাও খেলার কথা রয়েছে।

বিগ ক্রিকেট লিগ তাদের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তাদের ড্রাফট থেকে দল পাওয়ার কথা জানিয়েছে। তামিমের এমপি টাইগার্স দলে সতীর্থ হিসেবে আছেন– দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অমিত মিশ্র, জতিন সাক্সেনা। এর মধ্যে জতিন ৫ লাখ রুপিতে দল পেয়েছেন।

সাধারণত অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে লিজেন্ডস ক্রিকেট লিগের মতোই আয়োজন করা হয় এই বিগ ক্রিকেট লিগ। ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলিপ ভেঙ্গসরকার লিগটির কমিশনার এবং উইন্ডিজ কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আছেন সহ-সভাপতি হিসেবে।

৬ দলের অংশগ্রহণে হবে বিগ ক্রিকেট লিগ। যেখানে প্রতিটি দল ১৮ সদস্য নিয়ে স্কোয়াড গঠন করতে হবে। লিগ পর্বে ১৫টি ম্যাচ, দুটি প্লে-অফ এবং ফাইনাল দিয়ে এর ফরম্যাট সাজানো হয়েছে। তবে টুর্নামেন্টটির সময়সীমা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। গত বিপিএলের পর তাকে আর ২২ গজে দেখা যায়নি। মাঝে অবশ্য ইনজুরিতেও ছিলেন দেশসেরা এই ওপেনার। এরপর জাতীয় দলে ফেরার গুঞ্জন থাকলেও, নাটকীয়তার আড়ালে পড়ে গেছে সেটি। এবার প্রথমবার দেশে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লিগ দিয়ে তামিমের মাঠে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০