বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ ডিসেম্বর ২০২৪, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক মাস পর মাঠে ফিরছেন মুস্তাফিজ

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের বিপক্ষে গত নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই সিরিজে টাইগাররা ২-১ ব্যবধানে হেরেছে। ওই সিরিজের পর থেকে মাঠের বাইরে আছেন মুস্তাফিজুর রহমান। পিতৃত্বকালীন ছুটির কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরেও। অবশেষে ৪০ দিন পর ফিজ মাঠে ফিরছেন। ‍খুলনা বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে খেলার কথা রয়েছে এই বাঁ-হাতি পেসারের।

এনসিএল টি-টোয়েন্টির আর মাত্র তিন ম্যাচ বাকি। যার প্রথম কোয়ালিফায়ার হচ্ছে আজ (শনিবার)। এর আগে এদিন এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা ও চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামকে ৭ রানে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে খুলনা। নুরুল হাসান সোহানের দলটি ফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে।

আগামীকাল (রোববার) দুপুর সোয়া ১টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে খুলনার। এই ম্যাচ দিয়েই তাদের স্কোয়াডে যুক্ত হওয়ার কথা রয়েছে ফিজের। ম্যাচটি জিতলে তিনি ফাইনালেও খেলার সুযোগ পাবেন। এর আগে এনসিএল টি-টোয়েন্টির প্রথম রাউন্ডে ৭ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে সুপার ফোর নিশ্চিত করেছিল খুলনা। ফিজের অন্তর্ভূক্তি নিঃসন্দেহে দলটির শক্তি বাড়াবে।

মুস্তাফিজের খুলনার স্কোয়াডে আজই যোগ দেওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন টিম ম্যানেজমেন্টের একটি বিশ্বস্ত সূত্র। এর আগেও ফিজ খুলনা বিভাগের জার্সি গায়ে তুলবেন বলে শর্তের কথা জানিয়েছিল খুলনা। আর সেটি হচ্ছে– এলিমিনেটর ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠলেই খেলবেন ফিজ। চট্টগ্রামকে হারিয়ে এই কাটার মাস্টারের খেলা নিশ্চিত করেছে দলটি।

এলিমিনেটর ম্যাচে আজ আগে ব্যাট করে খুলনা ১৪৬ রানে গুটিয়ে যায়। তাদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক সোহান। বিপরীতে চট্টগ্রামের পক্ষে আহমেদ শরিফ ৪ এবং ফাহাদ হোসেন ৩ উইকেট শিকার করেন। পরবর্তীতে রানতাড়ায় নির্ধারিত ওভার শেষে বন্দরনগরীর দলটি সর্বসাকুল্যে ১৩৯ রান তুলতে সক্ষম হয়। ৭ রানের হার টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে চট্টগ্রামের। তাদের পক্ষে অধিনায়ক ইয়াসির রাব্বি সর্বোচ্চ ৩৭ ও নাঈম হাসান ৩৪ রান করেন।

প্রসঙ্গত, ১১ নভেম্বর সর্বশেষ ২২ গজে দেখা গিয়েছিল মুস্তাফিজকে। আফগান সিরিজের ৩ ওয়ানডেতে তিনি ৮টি উইকেট শিকার করেন। মাঝে ছুটিতে থাকলেও ভক্তদের সুখবর দিয়েছেন ফিজ। প্রথম ছেলে সন্তানের বাবা হয়েছেন এই টাইগার পেসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০