বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের পর নারী এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল। যেখানে ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়ায় টাইগ্রেসরা মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে। ৪২ রানের জয়ে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা।

কুয়ালালামপুরের বায়েওমাস স্টেডিয়ামে আজ (রোববার) শিরোপানির্ধারণী ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশের যুব টাইগ্রেসরা। দারুণ বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ফারজানা ইয়াসমিন ভারতের রানের টুটি চেপে ধরেন। তবে গোঙ্গাদি তৃষার ফিফটি ও শেষদিকে টেলএন্ডারদের ক্যামিওতে ১১৭ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

অন্যদিকে, বাংলাদেশের কেবল দুই ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। টাইগ্রেসরা কপাল পোড়ায় দুটি রানআউট ও একটি হিট উইকেট হয়ে। ১৮.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অর্থাৎ, এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রথম আসরে যুব টাইগ্রেসরা রানারআপ।

বিপরীতে ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া ২ এবং জোশিথা ১টি উইকেট শিকার করেন।

এর আগে ১১৭ রান সংগ্রহের পথে ভারতীয় ওপেনার তৃষা ৪৭ বলে ৫২ এবং শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার ফারজানা ইয়াসমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

হাম উপসর্গে আরও ৮ জনের মৃ/ত্যু, আক্রান্ত ১২৩২

ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১০

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

১১

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

১২

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

১৩

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

১৪

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

১৫

নতুন পেসার খুঁজবে বিসিবি

১৬

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

১৭

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৯

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

২০
error: Content is protected !!