বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ ডিসেম্বর ২০২৪, ১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মাটিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কম হয়নি। অবশেষে হাইব্রিড মডেলেই মিলেছে সমাধান। তারপরও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, এরই মধ্যে সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এবং সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের মধ্যে পাকিস্তানে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচটি ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

প্রথম সেমিফাইনাল ৪ মার্চ, দ্বিতীয়টি পরের দিন। ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত সেমিফাইনালে পৌঁছে, তাহলে সেই ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে হবে। তবে ভারত না পৌঁছালে, ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ফাইনালটি লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ভারত সেখানে পৌঁছালে সেটিও আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর গ্রুপিং

গ্রুপ এ: পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং নিউজিল্যান্ড
গ্রুপ বি: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

নকআউট পর্ব
প্রথম সেমিফাইনাল: ৪ মার্চ (রিজার্ভ ডে নেই)
দ্বিতীয় সেমিফাইনাল: ৫ মার্চ (রিজার্ভ ডে আছে)
ফাইনাল: ৯ মার্চ, লাহোর (রিজার্ভ ডে আছে)

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!