বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ ডিসেম্বর ২০২৪, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেঞ্চুরিতে যেখানে জ্যোতিই প্রথম

ডেস্ক রিপোর্ট: এক সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের বিসিএলে প্রথম সেঞ্চুরিয়ান হয়ে গেলেন তিনি। সেঞ্চুরির পর সেটাকে ছাড়িয়ে বহুদূর চলে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।

মেয়েদের বিসিএলে জ্যোতি খেলছেন মধ্যাঞ্চলের হয়ে। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে আজ তিনি ছুঁয়েছেন তিন অঙ্ক। সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ২১৫ বল। নারী বিসিএলে প্রথম সেঞ্চুরি করার পর ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন তিনি। তিন অঙ্ক ছুঁয়েই বাংলাদেশ অধিনায়ক থেমে থাকেননি। ১৫৩ রান করে অপরাজিত থেকেছেন। ২৫৩ বলের ইনিংসে ২০ চার ও ২ ছক্কা মেরেছেন। নারী বিসিএলে এখন পর্যন্ত জ্যোতিই সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন।

জ্যোতির রেকর্ড গড়া সেঞ্চুরিতে মধ্যাঞ্চল করেছে রানের পাহাড়। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে দলটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান করেছে। এখনো তারা পিছিয়ে ৯৫ রানে। এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করার পর ইনিংস ঘোষণা করেছিল উত্তরাঞ্চল।

চার দল নিয়ে এবারই প্রথমবারের মতো হচ্ছে মেয়েদের বিসিএল। রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমিতে অপর ম্যাচে খেলছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ রান করেছে পূর্বাঞ্চল। এখনো ২৬ রানে পিছিয়ে পূর্বাঞ্চল। নারী বিসিএলে আজ চলছে শেষ দিনের খেলা। ২১ ডিসেম্বর শুরু হয়েছিল টুর্নামেন্টটি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপদের মুহূর্তে অনেকবারই হাল ধরেছেন জ্যোতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তাঁর সেঞ্চুরি রয়েছে। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই পেলেন সেঞ্চুরির দেখা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

১০

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি

১১

ঝড় তুললেন অভিষেক, ৯১ বলে ২৩৩

১২

গোপনে পরিচালককে বিয়ে করেছিলেন উর্মিলা?

১৩

জম্মু-কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের টেস্ট দলে, কে এই আকিব নবি?

১৪

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

১৫

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১৬

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, প্রথম ভাগ্যবান খাইরুল ইসলাম

১৭

জোরপূর্বক পুশইন, দ্রুততম সময়ে নিজ দেশে ফিরতে চান সাহিদা

১৮

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

১৯

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তৎপরতা চালানোর মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২০
error: Content is protected !!