বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ জানুয়ারি ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সোমবার

ডেস্ক রিপোর্ট; চিকিৎসার জন্য আগামী সোমবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বেলা ১১টায় একটি বিশেষায়িত বিমানে তাঁকে নিয়ে যাওয়া হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তাঁর চিকিৎসকরা। খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন চিকিৎসক, নার্স ও ব্যক্তিগত সহকারীসহ ১৫ জন।

একজন চিকিৎসক জানান, চিকিৎসার আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এয়ার অ্যাম্বুলেন্সে সাবেক প্রধানমন্ত্রী লন্ডন যাবেন। দীর্ঘ এই যত্রায় চিকিৎসকের একটি টিম, পরিবারের কয়েকজন সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারাও যাবেন। খালেদা জিয়া প্রথমে লন্ডনে যাবেন তাঁর ছেলে তারেক রহমানের কাছে। সেখানে কয়েক দিন অবস্থানের পর যুক্তরাষ্ট্রে যাবেন লিভার জটিলতার চিকিৎসার জন্য।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে পূর্ব বাল্টিমোরে বিশ্বখ্যাত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত আগস্টের শুরুতে নবায়ন করা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়। নভেম্বরে তিনি যুক্তরাজ্যের ভিসা পাওয়ার প্রক্রিয়া শুরু করেন। ইতোমধ্যে অন্তত ১৫ জনের সফরকারী টিমের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

গত ৩০ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যাবেন, ভিসা পাওয়ার জন্য সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৭ সালের ১৬ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। চারটি মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। ওই সময় তিনি যুক্তরাজ্যে চিকিৎসা নিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১০

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১১

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১২

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৩

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৪

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৫

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৬

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১৭

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১৮

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

২০
error: Content is protected !!