বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৭ জানুয়ারি ২০২৫, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমণির প্রথম টালিউড সিনেমা ‘ফেলুবক্সী’। থ্রিলার ঘরানার গোয়েন্দা গল্পে সিনেমাটি বানিয়েছেন দেবরাজ সিনহা। গত বছর হয়েছে সিনেমার শুটিং। শুরু থেকেই ফেলুবক্সী নিয়ে এক্সাইটেড ছিলেন পরী। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত সিনেমার আপডেট দিয়েছেন। অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। আজ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ফেলুবক্সী। কিন্তু ইচ্ছা থাকলেও ভিসা জটিলতার কারণে সিনেমা মুক্তির সময় ভারতে উপস্থিত থাকতে পারছেন না পরীমণি। তাই ফেলুবক্সী নিয়ে এত দিনের উত্তেজনা আজ মন খারাপে রূপ নিল পরীর।

পরীমণি বলেন, ‘ইচ্ছা ছিল টিমের সঙ্গে সিনেমাটি উপভোগ করব। কিন্তু সেটা আর হলো না। আমার অনেক মন খারাপ। আমার সিনেমা মুক্তি পাবে ভারতে; তবে আমি সেখানে যেতে পারছি না। তবে হ্যাঁ, খুব বড় করে সিনেমাটা মুক্তি পাচ্ছে, এটা অনেক আনন্দের বিষয়।’

পরী আরও জানান, ভিসা জটিলতার কারণে দেশে বসেই করেছেন সিনেমার ডাবিং। পরীমণি বলেন, ‘ভিসার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম। পরিকল্পনা ছিল আমি যাব, তারপর সেখানেই ডাবিং করব। তবে সেটা তো আর হয়নি। তখন ওরা আমাকে ভারত থেকে ফাইল পাঠায় ডাবিং করতে। আমি রাত জেগে ডাবিং করেছি। ডাবিংয়ের সময় পরিচালকসহ পুরো টিমের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। সে সময় থেকেই আমার মন খারাপের শুরু।’

সিনেমার গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাইলেন না পরীমণি। শুধু জানালেন, নায়িকা নয়, অভিনেত্রী হিসেবে দেখা যাবে তাঁকে। পরীর ভাষ্য, ‘সাধারণত বাণিজ্যিক সিনেমায় নায়িকা শুধু নায়কের সঙ্গে নাচাগানা, প্রেম করে। আর দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এই চেনা গণ্ডিতে সারাক্ষণ থাকতে ভালো লাগে? ফেলুবক্সীর গল্প শোনার পর মনে হলো, নায়িকা না হয়ে আমি যেটা বেছে নিয়েছি, সেটা করলে অভিনয়ের অনেক সুযোগ পাব। ওই চরিত্রেই আমায় বেশি মানাবে। আমরা নিজেরাই যদি ছক না ভাঙি, তাহলে আর কবে এগোব? দিন বদলেছে। এখন নায়িকার থেকেও অভিনেত্রী শব্দটি বেশি পছন্দ সবার। পর্দায় কতক্ষণ দেখা গেল, এটা নিয়ে কেউ আর মাথা ঘামান না। কত বেশি দর্শকমনে থেকে যেতে পারলাম, সেটাই আসল কথা।’

ফেলুবক্সীতে নামভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এই ফেলুবক্সী ভীষণ আধুনিক। সব সময় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলে। সে মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান। খেতে খুব ভালোবাসে। রহস্যের সমাধান করা তার সবচেয়ে পছন্দের কাজ। সোহম-পরীমণি ছাড়া ফেলুবক্সী সিনেমায় আরও আছেন মধুমিতা সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!