বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ জানুয়ারি ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিটাগাংকে সহজে হারিয়ে দুইয়ে বরিশাল

স্পোর্টস ডেস্ক: ভিত্তিটা বোলাররাই তৈরি করে রেখেছিলেন। বাকি কাজ সারলেন দাভিদ মালান। দারুণ এক ফিফটিতে ফরচুন বরিশালকে প্রায় একাই জয়ের বন্দরে পৌঁছে দিলেন তিনি।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বিপিএলের ম্যাচে ৬ উইকেটে জিতেছে বরিশাল। আগে ব্যাট করে ৮ উইকেটে ১২১ রান তুলতে পারে চিটাগাং। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারেই জয় নিশ্চিত করে বরিশাল। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বরিশালের ফ্র্যাঞ্চাইজি। আর ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে আছে চিটাগাং।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১৬ রানে ২ উইকেট হারায় বরিশাল। ওপেনার তামিম ইকবাল ১৪ বলে ৮ রান করে বিদায় নেওয়ার কিছুক্ষণ পরে একই পথ ধরেন তাওহীদ হৃদয় (১)। এরপর টিকতে পারেননি মুশফিকুর রহিম (১১) ও মাহমুদউল্লাহ রিয়াদও (১৬)।

দশম ওভারে ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপেই পড়ে গিয়েছিল বরিশাল। তবে পাল্টা আক্রমণে সেই চাপ দূরে ঠেলে দেন মালান ও মোহাম্মদ নবী। ৪১ বলে ৫৬ রানে মালান ও ২১ বলে ২৬ রান নিয়ে আফগান অলরাউন্ডার নবী অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২১ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও মাঝে রান তুলতে হিমশিম খেয়েছে চিটাগাংয়ের টপ অর্ডার। উইকেটও পড়েছে নিয়মিত বিরতিতে। ওপেনার উসমান খান ১৩ বলে ১৯ রান করে বিদায় নেওয়ার পর বলার মতো রান পেয়েছেন মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানি।

চারে নামা মিঠুন ৩৪ বলে ৩৫ রান করে যখন বিদায় নেন, সেসময় তাদের দলের সংগ্রহ ৭ উইকেট ৮৭ রান। এমন বিপর্যয়ের পর শেষদিকে ৩৪ বলে ২৭ রানের ইনিংস খেলে দলকে ১২১ পর্যন্ত নিয়ে যান সানি।

বল হাতে বরিশালের তানভীর ইসলাম, রিপন মণ্ডল, ফাহিম আশরাফ দারুণ পারফর্ম করেছেন। তানভীর ৪ ওভারে মাত্র ১৪ রান খরচে নিয়েছেন ২ উইকেট। ফাহিম ৪ ওভারে মাত্র ১২ রান খরচে ঝুলিতে পুরেছেন ৩ উইকেট। রিপনও ৩ উইকেট নিয়েছেন। তবে ৪ ওভারে খরচ করেছেন ২৩ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১০

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১১

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৩

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৪

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৫

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৬

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৭

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৮

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

১৯

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

২০
error: Content is protected !!