বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ জানুয়ারি ২০২৫, ১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রথম বৈঠকে দ্বিপাক্ষিক নানা ইস্যুর পাশাপাশি বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জয়শঙ্কর।

এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এটি ছিল রুবিও এবং জয়শঙ্করের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে এবং কোয়াড সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে ওয়াশিংটনে অবস্থান করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। কোয়াড হলো যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার একটি অনানুষ্ঠানিক জোট, যা চীনের প্রভাব মোকাবিলায় কাজ করে।

জানা গেছে, এদিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গেও বৈঠক করেছেন জয়শঙ্কর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই মন্ত্রীর মধ্যে আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনিয়মিত অভিবাসনের বিষয়টি সমাধানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করবে ভারত।

যুক্তরাষ্ট্র থেকে অনিয়মিত ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে জয়শঙ্কর বলেন, ভারত বৈধভাবে তাদের প্রত্যাবর্তনে সবসময় প্রস্তুত। তবে এখনো যাচাই-বাছাই চলছে এবং ঠিক কতজনকে ফেরত পাঠানো হতে পারে, তা নির্ধারণ হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের এই অবস্থান নীতিগত এবং স্পষ্ট। আমি এটি মার্কো রুবিওকে স্পষ্টভাবে জানিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

২

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

৩

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

৪

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

৫

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

৬

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

৭

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৮

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

৯

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১০

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

১২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

১৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

১৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

১৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

১৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

১৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

১৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

২০