বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ জানুয়ারি ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬ দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের চার ঘণ্টার আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট: নীলক্ষেত ও নিউমার্কেটে রাতভর সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দফা দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা কলেজে শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন তারা।

সংবাদ সম্মেলনে ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শায়না বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাবির শিক্ষার্থীরা এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ভূমিকার পরেও ৭ কলেজের সঙ্গে এমন আচারণ কামনা করি না।

সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।

২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্য হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।

৫. উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

এ সময় দাবি আদায়ে বিকাল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে গঠিত কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী সজিব উদ্দিন বলেন, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মুহাম্মদ রাকিবসহ হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছে। এই ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন। আমরা এই হামলার ঘটনায় জড়িত পুলিশ ও ঢাবি শিক্ষার্থীদের শাস্তির দাবি জানাচ্ছি। আগামী ৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি না মানা হলে সাত কলেজের শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

১

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

২

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৪

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

৭

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

৮

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

৯

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১০

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

১৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

১৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

১৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

২০