বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ

মাহমুদুল হাসান শাওন: ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে দলটির গুটি কয়েক নেতাকর্মী। এসময় তাদের লিফলেটও বিতরণ করতে দেখা যায়।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ পরিবারের ব্যানারে সুলতানপুর বড় বাজার সড়কে মিছিল বের করে তারা।

দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রকাশিত ওই ছবি ও ভিডিওতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মারুফসহ বেশ কয়েকজনকে সুলতানপুর বড় বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে ছত্রভঙ্গ হয়ে যান কর্মসূচিতে অংশগ্রহণ করা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বুশরাগ্রুপে নিজের ৪ লাখ টাকা, তবু নিজ সন্তানের হাসপাতালের বিল দিতে ধার!

তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত: বিবিসি

কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপণ

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি: বারী সভাপতি, রাজ্জাক সম্পাদক

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

১০

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

১১

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

১২

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

১৩

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

১৪

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

১৫

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১৬

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৭

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১৮

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৯

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

২০
error: Content is protected !!