বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় নয়, স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলার ক্ষেত্রে স্থানীয় সরকারের সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে। এজন্য জাতীয় নির্বাচন আয়োজন করার আগে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে সামনে নিয়ে আসা উচিত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত ষষ্ঠ কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা বা জাতীয় নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নেন জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এটা একটা সমস্যা, আমাদের অফিসাররা অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিভিন্ন সংস্থায় কাজ করছেন। তারা প্রতিনিয়তই বলছেন প্রশাসক বা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি দেন। বিভাগীয় কমিশনারের সিটি করপোরেশনের দায়িত্ব আর জেলা প্রশাসকদের উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হচ্ছে। এক জনকে যখন দুই তিনটা দায়িত্ব পালন করতে হয়, তখন তিনি কোনো দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেন না। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। এ বিষয়ে আলোচনা চলমান, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। খুব দ্রুত কোনো একটা সিদ্ধান্ত আসবে, হয় স্থানীয় সরকার নির্বাচন না হয় প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সংস্থাগুলো পরিচালনা করবো।

আপনি কি মনে করেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হয় এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয়। দেশকে তো সামনে এগিয়ে নিতে হবে।

আপনারা মনে করছেন স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন, তাহলে কেন অন্য রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার চিন্তা করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার আগে হচ্ছে জনগণ। আমাদের কাছে যে কমন অভিযোগ আসে ওয়ারিশ সনদ, জন্মসনদের জন্য গিয়ে ঘুরতে হয় কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণ আমাদের যে অফিসার তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেটা দেখাশুনা করেন, নিজের কাজ সামলে তো অতিরিক্তটা করবেন। এই ধরনের চ্যালেঞ্জ আছে।

জনগণের কথা চিন্তা করে, সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেজন্য স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার যেহেতু ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি হয়েছে, তাই সবাইকে সঙ্গে নিয়ে চলা এই সরকারের অন্যতম মেনডেট। সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক দলগুলোর মতামতকে আমরা সম্মান ও শ্রদ্ধার সঙ্গে দেখছি।

ডিসিরা কি স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব বলেন, তারা সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করতে চান না, কারণ নিজেদের দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে। প্রত্যেক বিভাগীয় কমিশনার কোনো না কোনো সিটি করপোরেশনের দায়িত্বে আছেন। সে জায়গা থেকে তারা জনপ্রতিনিধি বা প্রশাসক নিয়োগের বিষয়ে আমাদের জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

১০

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

১১

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

১২

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১৩

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১৪

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১৫

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৬

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২০
error: Content is protected !!