বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসক কাপ ক্রিকেটে তুফান স্পোর্টিং ক্লাবের জয়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ৩য় দিনের খেলায় তুফান স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে জয় পেয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ম্যাচে পি.কে ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে তারা।

খেলায় তুফান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক অর্ক টসে জিতে পি.কে ইউনিয়ন ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায়। তুফান স্পোর্টিং ক্লাবের বোলারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পি.কে ক্লাব। নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। ব্যাটিং ব্যর্থতার মধ্যেও দলের হয়ে আশিক সর্বোচ্চ ২৮ (১৮) ও উজান ২৬ (৩৪)রান করে। তুফান স্পোর্টিং ক্লাবের টিপু, সাইফুল ও মৃত্যুঞ্জয় ২টি করে উইকেট লাভ করে।

১২৬ রানের টার্গেটে প্রথমেই তানভির ও আকাশকে ব্যাট করতে পাঠায় তুফান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক অর্ক। ব্যাটে নেমে দারুণ শুরু করে তারা। দলীয় ৭৭ রান ও ১২ ওভারের মাথায় পি কে ক্লাবের আশিকের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরে তানভীর ৩৪ (৩৯)। পরের ওভারে আকাশের ৩৮ (৩৩) উইকেট পতনে রানের গতি কিছুটা কমে যায়। তবে, মৃত্যুঞ্জয়ের অপরাজিত ৪১*(২৬) রানের ওপর ভর করে ১৮ ওভার ৩ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ফলে তুফান স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে জয়লাভ করে।

ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন মৃত্যুঞ্জয়।

খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন জি এম সাইফুল ইসলাম বাপ্পি ও আসিফ কবির হিরোন এবং স্কোরার ছিলেন মেহের উল্লাহ আল গালিব মেহের। ম্যাচ রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন ইকরামুল ইসলাম লালু।

আগামীকাল একই মাঠে গণমুখী সংঘ ও ইয়ং বলাকা মুখোমুখি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০