বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্টে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনালে মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টারকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।

খেলায় মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার ১৪ ওভারে সব’কটি উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। জবাবে ফারজানা ক্লিনিক ১০ ওভার ৩ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়।

পরে ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম।

বক্তব্য রাখেন ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল, পুলক কুমার পাল, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. জয়ন্ত সরকার, ফার্মাসিটিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোখলেছুর রহমান, ডা. শরিফুল ইসলাম, ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. আবুল খায়ের, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আইয়ুব আলী, সদস্য ডা. তনয় কৃষ্ণ পাল, মো. ফজলুর রহমান, তপন কুমার বিশ^াস, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আকবর হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুস সালাম, মো. রেজাউল্ল্যাহ, মো. গোলাম রব্বানী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!