বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে প্রতারণার অভিযোগে একজন আটক

সুলতান শাহাজান, শ্যামনগর: প্রতারণার অভিযোগে শেখ জয়নুল আবেদিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর পৌরসভার গোডাউন মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক জয়নুল আবেদিন খুলনার শিরোমনি পূর্ব পাড়া গ্রামের শেখ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আটক জয়নুল আবেদিনের বিরুদ্ধে ডিজিএফআইয়ের পরিচয় প্রদান করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ ও শ্যামনগরের বিভিন্ন দোকানদারদেরকে ভয় দেখিয়ে জিনিসপত্র নেওয়ার অভিযোগ পাওয়া ছিল। এমন অভিযোগের ভিত্তিতে তাকে নজরদারিতে রেখে আজ দুপুরে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নুল আবেদীন জানান, তিনি সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে যশোর ক্যান্টনমেন্টে চাকরিরত ছিলেন। তিন মাসের ছুটি কাটানোর পর তিনি আর চাকরিতে যোগদান করেননি। ছুটিতে এসে তিনি তিন চার মাস যাবত শ্যামনগরে অবস্থান করছেন।

তিনি বেশ কিছুদিন মানসিক সমস্যায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, যেহেতু তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তাই সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে তারা এসে তাকে নিয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!