বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ মার্চ ২০২৫, ৪:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা পেল ৫ পরিবার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকালে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নেয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস শাহানা হামিদ ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনির।

অনুষ্ঠানে নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই।

আলোচনা সভা শেষে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর জিসিএ প্রকল্পের সহযোগিতায় পারিবারিক কাজের বিশেষ অবদানে উপজেলার পাঁচটি পরিবারকে সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, এনজিও সমন্বয়ক গাজী আল ইমরান, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর জিসিএ প্রকল্পের মনিটরিং এ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মো: মুমতাজুল ইসলাম মুকুল, প্রজেক্ট অফিসার মো: আল-মামুন, আবু হাসান, আব্দুর রহমান প্রমুখ।

সম্মাননাপ্রাপ্ত পাঁচ পরিবার হলো, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার নাজমা খাতুন ও মোঃ নুরুজ্জামান দম্পতি, নুরনাহার খাতুন ও মো: নজরুল ইসলাম দম্পতি, রাবেয়া খাতুন ও মো: জাহাঙ্গীর আলম দম্পতি, মারুফা খাতুন ও মোঃ মনিরুল ইসলাম দম্পতি, রেশমা খাতুন ও বিল্লাল হোসেন দম্পতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১০

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

১১

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১২

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

১৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

১৪

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

১৫

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

১৬

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১৭

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১৮

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১৯

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

২০
error: Content is protected !!