

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এসএম এ রউফ, শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ হাবিবুল্যাহ হাবিব, ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গ্রীরেন্দ্রনাথ মন্ডল, সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, এস এম নুরুল আমিন নাহিন, মজিবার রহমান, আবুল বাশার, আজিজুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ।
সভার সিদ্ধান্ত মোতাবেক ৮ জন তরুণ সাংবাদিককে প্রেসক্লাবের প্রাথমিক সদস্য পদ প্রদান করা হয়।
নতুন সদস্য হওয়া সাংবাদিকরা হলেন, দৈনিক সংগ্রামের শাহ আবু ওবায়দা, দৈনিক একুশে নিউজের জিএম রবিউল ইসলাম, দৈনিক নিরপেক্ষের মিজানুর রহমান লিটন, দৈনিক কল্যাণের হাফিজুর রহমান, দৈনিক আজকের প্রতিদিনের জাহিদুল ইসলাম, দৈনিক সমাজের কথার ফারুক আজম, দৈনিক সোনালী কণ্ঠের মোঃ আরিফুর রহমান ও দৈনিক খুলনা প্রতিদিনের মল্লিক আঃ রউফ।

মন্তব্য করুন