বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ মে ২০২৩, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে হত্যার হুমকি: সাতক্ষীরায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বিকালে জেলা আওয়ামী লীগের আহবানে সাতক্ষীরা পিএন হাইস্কুল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি এমপি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, শেখ সাইদ উদ্দিন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমূখ।

বক্তারা রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে স্লোগানে স্লোগানে মুখরিত করে একটি বিক্ষোভ মিছিল সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১০

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

২০