বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৫, ২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এখনো শুরু হয়নি মৌসুম, চুরি হয়ে যাচ্ছে সুন্দরবনের মধু

এম জুবায়ের মাহমুদ: এখনো মৌসুম শুরু না হলেও সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবন থেকে মৌচাক কেটে একটি চক্র চুরি করে নিয়ে যাচ্ছে মধু।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, মাছ ও কাঁকড়া ধরার পাশ নিয়ে অসাধু জেলে-বাওয়ালীরা সুন্দরবনে প্রবেশ করে অপরিপক্ক মৌচাকের মধু আহরণ করছে।

ফলে মৌসুম শুরুর আগেই শূন্য হতে চলেছে সাতক্ষীরা রেঞ্জের মৌচাক। এতে হতাশা প্রকাশ করেছেন প্রকৃত মৌয়ালরা।

সূত্র মতে, কেউ বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে, কেউবা বনবিভাগের অসৎ কর্মকতাদের সাথে যোগসাজশে মৌচাক উজাড় করছে।

এসব মধু বিক্রির জন্য মানুষের বিশ্বাস যোগাতে অনলাইনে মৌচাকসহ বিজ্ঞাপন দিতে দেখা গেছে অনেককে।

অনুসন্ধানে জানা যায়, বুড়িগোয়ালিনীর মহসিনের হুলো এলাকার রাসেল একটি চক্র ও আসাদুল সুন্দরবন থেকে কাকড়া ধরে ফেরার পথে দুইটি মৌচাক কেটে নিয়ে আসে।

একইভাবে মুন্সিগঞ্জের হরিনগর বাজার সংলগ্ন এলাকার একাদশী রানী ও শ্রীদাস নামের দুইজন মাছ ধরে ফেরার পথে প্রায় চার কেজি মধু আহরণ করে নিয়ে আসে।

বনবিভাগ জানায়, প্রতিবছরের ন্যায় এবারও সুন্দরবনের মধু আহরণে বনবিভাগের অনুমতি মিলবে আগামী ১ এপ্রিল।

স্থানীয় মৌয়ালরা জানান, মধু মৌসুমে একটা পরিপূর্ণ মৌচাকে ২০-২৫ কেজি মধু পাওয়া যায়। একেকটি চাক থেকে ৬/৭ বার মধু সংগ্রহ করা যায়। কিন্তু যারা চোরা মধু আহরণকারী তারা অপরিপক্ক চাকের মধু আহরণ করার কারণে মাত্র ৩শ থেকে ৫শ গ্রাম মধু আহরণ করতে পারে। ফলে বনবিভাগ থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ মধু পায় না মৌয়ালরা । এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তারা।

এ ব্যাপারে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মাছ ও কাঁকড়া ধরার পাশ দেওয়া আছে। অসাধু চক্রের অপতৎপরতা ঠেকাতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমাদের টহল অব্যাহত আছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!