বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২১ মার্চ ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্ষমতায় গেলে প্রত্যেক ফ্যামিলির নারী প্রধানকে ভাতা প্রদান করবে বিএনপি: ড. মনিরুজ্জামান

রিজাউল করিম: যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের পাশাপাশি প্রত্যেকটি ফ্যামিলির নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা প্রদান করা হবে। একই সাথে এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। যতদিন যুবরা বেকার থাকবে, ততদিন তাদের যুবভাতা দেওয়া হবে।

শুক্রবার (২১ মার্চ) সাতক্ষীরার শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পৌর ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মোঃ মনিরুজ্জামান আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। জনগণের কল্যাণই বিএনপির শেষ কথা।

ইফতার মাহফিলে শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মোঃ শামছুদ্দোহা টুটুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবীর, সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, সাবেক যুগ্ম আহবায়ক জিএম লিয়াকত আলী, অ্যাড. ইব্রাহিম খলিল, প্রভাষক আব্দুল ওহাব, আবুল খায়ের মল্লিক, আব্দুর রশিদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু হানিফ, আদম আলী আব্দুর রউফ, আবু তালেব, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান, সদস্য সচিব এসএম আবুবক্কার সিদ্দিক, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ নুরুজ্জামান মোঃ রেজাউল ইসলাম, শেখ মেহেদি হাসান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০