বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ মার্চ ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ-ণ-হ-ত্যা দিবস উপলক্ষে শ্যামনগরে আলোচনা

সুলতান শাহাজান, শ্যামনগর: জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ রিফাতের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী, সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ারুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির ও নকিপুর ম্যাধমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তনু।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রারম্ভে ২৫ মার্চ রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর পাক হানাদাররা ঝাঁপিয়ে পড়ে যে গণহত্যা চালায় সে বিষয়ে আলোকপাত করেন। এসময় তারা রাজারবাগ পুলিশ লাইন থেকে তৎকলীন ইকবাল হল ও রোকেয়া এবং জগন্নাথ হলে চালানো হত্যাযজ্ঞের কথা তুলে ধরেন। একইসাথে আজকের শিশুদের সেদিনকার সংঘটিত গণহত্যার বিষয়ে বিস্তৃত জ্ঞান অর্জনের পরামর্শ দেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আবুল হোসেন, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সমবায় কর্মকর্তা জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর প্রমুখ।

এর আগে ২৫ মার্চের কাল রাতে সংঘটিত গণহত্যায় শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরের বীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে সর্বপ্রথম সেখানে পুষ্পার্ঘ্য দেয়ার পর বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। পরবর্তীতে উপজেলা লেডিস ক্লাবসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় ২৫ মার্চ রাতের গণহত্যায় শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০