বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ এপ্রিল ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছক্কার ঝড় তুলে এক মাসে ৪ সেঞ্চুরি করা কে এই সাহিবজাদা

খেলা ডেস্ক: তিনি সেঞ্চুরি করেই যাচ্ছেন! পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে সেঞ্চুরি করেছেন ৩টি। এরপর কাল পিএসএলেও সেঞ্চুরি পেলেন সাহিবজাদা ফারহান। যা গত এক মাসে তাঁর চতুর্থ সেঞ্চুরি।

কাল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ছক্কা মেরেছেন ৫টি। আর ন্যাশনাল টি-টোয়েন্টিতে তাঁর ছক্কা ছিল ৭ ম্যাচে ৪০টি। জানিয়ে রাখতেই হচ্ছে, ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল ১৩টি। হঠাৎ করে ছক্কা মেশিন বনে যাওয়া কে এই সাহিবজাদা ফারহান?

সাহিবজাদা পাকিস্তান ক্রিকেটে নতুন কেউ নন। পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটসম্যান। অভিষেক সেই ২০১৮ সালে। তবে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের ক্যারিয়ার পুনর্জীবিত হয়েছে পিএসএলের আগে গত ১৪ মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে।

পাকিস্তানের হয়ে ছয় বছরে ৯ ম্যাচ খেলে ৮৬ রান করা এই ব্যাটসম্যান সেই টুর্নামেন্টে করেছেন ৬০৫ রান। ৭ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৩টি, ফিফটি ২টি। সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৭২ বলে অপরাজিত ১৬২। তাঁর ১৬২ রানের অপরাজিত ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

টুর্নামেন্টে স্ট্রাইকরেটে ১৮৯.৬৫, আর গড়টা তো অবিশ্বাস্য—১২১। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিন সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার ছিলেন সাহিবজাদা।ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান কত ছিল জানেন, ২৮২। মানে সাহিবজাদার চেয়ে ৩২৩ রান কম। এমন অবিশ্বাস্য টুর্নামেন্ট খেলেই আলোচনায় এসেছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।

পিএসএলে ড্রাফটের প্রথম দিকে দল পাননি সাহিবজাদা। শেষে তাঁকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে দলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। অবশ্য দলগুলোরই বা দোষ কী! তারা তো জানত না, হঠাৎ করে এমন দানব হয়ে উঠবেন সাহিবজাদা!

২০১৩ সাল থেকেই তো টি-টোয়েন্টি খেলছেন, তেমন কিছু দেখাতে পারেননি বলেই তো পাকিস্তান দলে থাকেন আসা যাওয়ার মধ্যে। তবে একটি টুর্নামেন্টই দৃশ্যপট পাল্টে দিয়েছে।

ন্যাশনাল টি-টোয়েন্টির পারফরম্যান্স কোনো ‘ফ্লুক’ ছিল না। কাল ৫ ছক্কা ও ১৩ চারে ৪৯ বলে করা সেঞ্চুরিটি তাঁকে বড় বড় তারকার পাশে বসিয়েছে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির যৌথ রেকর্ডে ক্রিস গেইল, বিরাট কোহলি, জস বাটলার ও শুবমান গিলের পাশে এখন সাহিবজাদার নাম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০