বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৫ এপ্রিল ২০২৫, ১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ

স্পোর্টস ডেস্ক:হোবার্টে ডাক পেয়েছিলেন। তবে এনওসি জটিলতায় খেলা হয়নি বিগব্যাশের বড় মঞ্চে। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে না হলেও রিশাদ ১ বছরের মধ্যে ঠিকই সুযোগ পেয়ে গিয়েছেন নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজ আসরে। পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ লিগ পিএসএলে লাহোর কালান্দার্সের জার্সিতে প্রথমবার স্বাদ পেলেন বিদেশি লিগে খেলার।

আর সেটার শুরুটাও হলো দারুণ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদানই রেখেছেন বাংলাদেশের এই লেগি। উইকেট পেয়েছেন কোয়েটার সর্বোচ্চ স্কোরার রাইলি রুশোর। সঙ্গে তার শিকার ছিলেন মোহাম্মদ আমির এবং আবরার আহমেদ।

৩ উইকেট শিকারের সুবাদে খুচরো তিনটি রেকর্ডের তালিকায় নিজের নাম উঠিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। যার দুটো পিএসএলের সাপেক্ষে। আর একটা বাংলাদেশের খেলোয়াড়দের তালিকায়।

পিএসএল থেকেই শুরু করা যাক। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং ফিগারের দুইয়ে আছেন রিশাদ হোসেন। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের লাহোরের বিপক্ষে ১৪ রানে দুই উইকেটের বোলিং ফিগারকে। শীর্ষে মাহমুদউল্লাহ রিয়াদ।

পিএসএলে বাংলাদেশের সেরা বোলিং ফিগার
৩/২১ – মাহমুদউল্লাহ রিয়াদ; প্রতিপক্ষ – করাচি কিংস (২০১৭)
৩/৩১ – রিশাদ হোসেন; প্রতিপক্ষ – কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (২০২৫)
২/১৪ – সাকিব আল হাসান; প্রতিপক্ষ – লাহোর কালান্দার্স (২০১৭)

অভিষেকেই ৩ উইকেট, পিএসএলে দুর্দান্ত শুরু রিশাদের
৩১ রানে ৩ উইকেট নেয়ার দিনে পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগারে দুইয়ে চলে এসেছেন রিশাদ। কদিন আগেই লাহোরের বিপক্ষে ইসলামাবাদের পেসার জেসন হোল্ডার পেয়েছিলেন ৪ উইকেট। সেটাই সেরার তালিকায়। এরপরেই রিশাদের ৩ উইকেটের এই বোলিং ফিগার।

পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগার
৪/২৬ – জেসন হোল্ডার (ইসলামাবাদ ইউনাইটেড), প্রতিপক্ষ – লাহোর কালান্দার্স
৩/৩১ – রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স), প্রতিপক্ষ – কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

তৃতীয় রেকর্ড বাংলাদেশের সাপেক্ষে। বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগে অভিষেক ম্যাচে দেশের খেলোয়াড়দের মধ্যে সেরা বোলিং ফিগার এতদিন পর্যন্ত ছিল তানজিম হাসান সাকিবের। গেল বছর গ্লোবাল সুপার লিগে করেছিলেন এই কীর্তি। সেটা গতকাল টপকে গেলেন রিশাদ.

ফ্র্যাঞ্চাইজ অভিষেকে বাংলাদেশের সেরা বোলিং ফিগার
৩/৩১ – রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স)। আসর- পিএসএল
২/২০ – তানজিম সাকিব (গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)। আসর – গ্লোবাল সুপার লিগ
২/২৬ – মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দরাবাদ)। আসর – আইপিএল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

২

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৩

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

৪

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

৫

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৬

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

৭

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

৮

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

৯

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১০

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১১

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১২

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৩

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৪

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

১৫

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরমপূরণ কবে? ফি কত?

১৮

ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

১৯

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

২০