বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ এপ্রিল ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টার মধ্যে ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’

ডেস্ক রিপোর্ট: দেশের ২৫টি জেলায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রীষ্মকালীন মৌসুমী ফল/আম পরিবহনের সুবিধা দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। এছাড়া ২১টির বেশি জেলায় ৪৮ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ডাক অধিদপ্তরের পরিচালক কবির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন মৌসুমী ফল/আম পরিবহনের জন্য ডাক বিভাগের স্পিডপোস্টে’র মাধ্যমে প্রায় সব কটি জেলা শহরে (বান্দরবান খাগড়াছড়ি, নেত্রকোণা ব্যতীত) ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে দেবে ডাক বিভাগ।

২৪ ঘণ্টার মধ্যে যেসব জেলায় যাবে ফল
রাজশাহী, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট এবং কুড়িগ্রাম।

৪৮ ঘণ্টার মধ্যে যেসব জেলায় যাবে ফল
রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালি, লক্ষ্মীপুর, কুমিল্লা, সিলেট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুরসহ অন্যান্য জেলা শহর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওপরের জেলা শহরগুলো ছাড়া অন্যান্য জেলাগুলোতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছানো যাবে। স্পিড পোস্টে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত আম/পার্সেল পরিবহন যায়। পণ্যের ওজন প্রথম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজি ৫ টাকা হারে ডাক মাশুল প্রযোজ্য।

২০১৮ সালের ৩ জুন থেকে বাংলাদেশ ডাক বিভাগের নতুন সেবা সংযোজন হয় ‘স্পিড পোস্ট’। স্পিড পোস্টের বৈশিষ্ট্য ডাক মাশুল পরিশোধ সাপেক্ষে কাউন্টারে বুকিং এবং উইন্ডো ডেলিভারি হয় অর্থাৎ গ্রাহককে পোস্ট অফিস থেকে পাঠানো ম্যাসেজটি দেখিয়ে তার নির্ধারিত পণ্যটি বুঝে নিতে হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১১

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১২

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

১৩

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৪

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

১৫

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

১৬

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

১৭

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৮

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

১৯

আবারো মা হলেন পূজা

২০
error: Content is protected !!