বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ এপ্রিল ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের নিয়ে লিডার্সের সংলাপ

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) শ্যামনগর উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউনডেশন (এমজেএফ) ও অ্যাম্বাসি
অফ সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

সংলাপে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা
কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও উপজেলা তথ্য আপাসহ সরকারি অন্যান্য দপ্তরের প্রতিনিধি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিকসহ বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের প্রকল্পভুক্ত উপকারভোগী সদস্যরা অংশ নেন।

সংলাপে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, উন্নয়ন কখনোও তাড়াতাড়ি হয় না। এর জন্য দীর্ঘদিন কাজ করে যেতে হয়। উন্নয়ন এর জন্য সময় দরকার। তিনি আরও বলেন, আপনারা কখনও কথা বলা থামাবেন না। আপনারা আপনাদের সমস্যার কথা সবসময় বলবেন, উন্নয়ন অবশ্যই হবে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, গাবুরা ইউনিয়ন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। সমস্যার কথা আলোচনা করলে দ্রুত সমাধান করা সম্ভব হয়।

গাবুরার মোছাঃ তানিয়া সুলতানা বলেন, গাবুরা ইউনিয়ন জেলার সবচেয়ে অবহেলিত। এ ইউনিয়নে মানুষ সঠিক স্বাস্থ্য সেবা পায় না। এজন্য কমিউনিটি ক্লিনিকের আবেদন জানান তিনি।

বুড়িগোয়ালিনী শুভ্রা মণ্ডল বলেন, দুর্যোগকালীন সাইক্লোন শেল্টারে গর্ভবতী নারীদের
জন্য ভালো কোনো ব্যবস্থা নেই। এছাড়াও তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রামের সড়কটি উন্নয়নের কথা বলেন।

আছিয়া খাতুন বলেন, এলাকায় সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। সংলাপ সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!