বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ এপ্রিল ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলে নেমেও চুল ভেজাননি, কী ইঙ্গিত দিলেন ফারিয়া

বিনোদন ডেস্ক: বৈশাখের তাপদাহে বাড়তি উষ্ণতা যোগ করলেন ঢালিউড তারকা নুসরাত ফারিয়া। লঙলাইন আইরিস লেস ব্রালেটে তাকে দেখা গেল পুলের জলে। ছবি পোস্ট করে ক্যাপশনে দিলেন অন্য রকম ইঙ্গিত।

পবিত্র ঈদুল ফিতরে কেবল স্টার সিনেপ্লেক্সের কয়েকটি শাখায় মুক্তি পায় নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। ছবিতে আরও অভিনয় করেছিলেন আবদুন নূর সজল। দর্শক না থাকায় মাত্র ১২ দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে ফেলা হয় ছবিটি। এর আগে সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে তরুণ হাসিনা চরিত্রে দেখা গিয়েছিল ফারিয়াকে। এক বছর বিরতির পর পর্দায় ফিরলেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি অভিনেত্রীর।

আজ (১৬ এপ্রিল) বুধবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সাদা ব্রালেট পরা ছবিগুলোর মন্তব্যে আগুনের ইমোজি দিচ্ছেন অনুরাগীরা। ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘ফ্যাশন করা, নজর কাড়ার মাধ্যমে এমন ভাব ধরেছি, যেন ইচ্ছা করেই চুল ভিজাইনি।’ এই ক্যাপশন থেকে কি অন্য কোনো ইঙ্গিত করেছেন ফারিয়া?

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরই কি তার ক্যারিয়ারে অন্ধকারের ছায়া পড়েছে? ছবিমুক্তির আগে এমন প্রশ্ন করা হয়েছিল ফারিয়াকে। জবাবে ফারিয়া বলেছিলেন, ‘আমি সেটা মনে করি না। আর্টিস্টের কোনো জাত নেই, দল নেই, সে এসবের কোনো কিছুই বিলং করে না। আর্টিস্ট শুধুই চরিত্রের ভূমিকায় অভিনয় করে, এটাই তার কাজ। আমি তো পর্দায় নুসরাত ফারিয়ার ভূমিকায় অভিনয় করছি না, করছি অন্য কারও ভূমিকা।’

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘জ্বীন ৩’ সেভাবে আলোচিত না হলেও আলোচনায় ছিল ছবির গান ‘কন্যা’। গানটির জন্য প্রশংসিত হয়েছেন ফারিয়া। তবে ‘জ্বীন-৩’-এর এই ভরাডুবি কেন? ক্ষতির মুখে পড়বেন কি না জানতে চাইলে ছবির প্রযোজক আবদুল আজিজ জানিয়েছেন, হাতে গোনা কয়েকটি একপর্দার হলে সিনেমা মুক্তি দিতে আগ্রহী নন তারা। বরং ঈদের পর বড় পরিসরে ছবি পরিবেশন করবেন, আবার নাও করতে পারেন। যাই করুন না কেন, এতে তাদের ব্যবসায়িক কোনো ক্ষতির সম্ভাবনা নেই।

ঢালিউডের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া। ‘মুজিব’-এর আগে ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে দেখা গেছে তাকে। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হয়েছেন এই ঢালিউড তারকা। শিগগিরই সেসবের খবর জানাবেন এই তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

১০

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

১১

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

১২

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

১৩

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৪

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

১৫

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১৬

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৭

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১৮

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৯

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

২০