বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ এপ্রিল ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আড়াই বছর পর ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’

বিনোদন ডেস্ক | তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এবার এর নতুন সিজন নিয়ে অবশেষে সুখবর দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

দীর্ঘ আড়াই বছর পর আবারও দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে নাটকটির পঞ্চম সিজন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নির্মাতা কাজল আরেফিন অমি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে নাটকটির পঞ্চম সিজনের একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন- দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট।

নাটকটি প্রথম প্রচারিত হয়েছিল ২০১৮ সালে, তবে নাটকটির যাত্রা শুরু হয় ২০১৭ সালেই। একঝাঁক তরুণ চরিত্রকে ঘিরে গড়ে উঠা এই ধারাবাহিক খুব অল্প সময়েই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে নাটকের কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বোরহান, জাকির ও অন্তরার মতো চরিত্রগুলো হয়ে উঠেছিল দর্শকদের নিকটস্থ।

২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচারিত হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪-এর শেষ পর্ব। এরপর থেকেই দর্শকরা সিজন ৫-এর অপেক্ষায় ছিলেন। মাঝে একাধিকবার গুঞ্জন উঠলেও, এবার নির্মাতা অমি নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দর্শকদের সুখবর দেবেন তিনি।

নাটকটির নিয়মিত দর্শকরা জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধুই একটি নাটক নয়, এটি তরুণদের জীবনের হাসি-কান্না আর বাস্তবতার প্রতিচ্ছবি। প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে তাদের জীবনে মিশে গেছে।

এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল ও শিমুল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!