বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৯ এপ্রিল ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাতারের বিপক্ষে ম্যাচ খেলার ইচ্ছা আফিদার

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন কাতার সফরের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ- ফুটবলার আফঈদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। তারা গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়াবিদদের একটি দল। এ নিয়ে শনিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে কথা বলেন আফঈদা ও রিপা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সামনে সাংবাদিকদের ডিফেন্ডার আফঈদা জানান, প্রধান উপদেষ্টার সফরে সুযোগ পেলে কাতারে বাংলাদেশ নারী ফুটবলকে তুলে ধরবেন, সেই সঙ্গে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ইচ্ছার কথাও জানাবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হতে পেরে দারুণ লাগছে আফঈদার। বিশেষ করে ফুটবল থেকে তারা সফরসঙ্গী হওয়ার সুযোগ পেয়েছেন- এটা তাদের জন্য যেমন গর্বের, সেই সঙ্গে বাফুফের জন্যও সম্মানের।

সাংবাদিকদের আফঈদা বলেন, অবশ্যই খুবই ভালো লাগার। এই সুযোগ তো সবার কাছে আসে না। ফুটবল ফেডারেশনের কাছে এসেছে সেটা অবশ্যই অনেক বড় পাওয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা সফর করতে পারব এটা আমাদের জন্য গর্বের। আমরা উনাকে (ড. মুহাম্মদ ইউনুস) এজন্য ধন্যবাদ জানিয়েছি।

সফরে বাংলাদেশের জন্য চাওয়ার সুযোগ থাকলে আফঈদা কাতার নারী ফুটবল দলের সঙ্গে ম্যাচ খেলতে চাইবেন বলে জানান। তিনি বলেন, কাতারে ফুটবলে অনেক জনপ্রিয়। সুযোগ পেলে আমাদের নারী ফুটবলের বিষয়টি সেখানে তুলে ধরব। আমরা তো এখানে সেরকম সুযোগ সুবিধা পাই না। ওখানে গিয়ে যদি ক্যাম্প করার সুযোগ পাই, কিংবা কাতার মহিলা দলের সঙ্গে যদি ম্যাচ খেলতে পারি, এসব কিছু বলব।

এ সফরের জন্য মনোনীত হতে পেরে আপ্লুত আফঈদা। গত বৃহস্পতিবার যখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ পান, সেটি প্রথমে বিশ্বাস করতে পারেননি এ সাফজয়ী। এ ব্যাপারে আফঈদা বলেন, উনি আমাদের ডেকে বলেছেন, আমরা তার সফরসঙ্গী হবো। এই বিষয়ে আমার কিছু কিছু ধারণা দিয়েছেন। এখন পর্যন্ত অবশ্য কোনো বিস্তারিত কোনো ধারণা দেওয়া হয়নি। প্রথমে তো আমরা বিশ্বাসই করতে পারিনি যে আসলেই আমরা তার সফরসঙ্গী হবো। ওখানে গিয়ে বিশ্বাস হয়েছে। এটা জানার পর পরিবারের লোকজনও খুশি হয়েছে। এর থেকে সম্মানের আর কিছু অর্জন করতে পারব কিনা জানি না, যদিও একুশে পদক পাওয়াটাও সম্মানের ছিল। তারপরও এমন রাষ্ট্রীয় সফরে থাকা অনেক গর্বের।

গর্বের অংশীদার হতে পারতেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমরাও। কিন্তু কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না বলে কয়েক মাস আগে বিদ্রোহ করে বসেন সিনিয়র দলের ১৮ ফুটবলার। এরপর হঠাৎ করেই অধিনায়কের দায়িত্ব পান আফঈদা। স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার সফরে ডাক পান তিনি। এ নিয়ে সাংবাদিকদের আফঈদা বলেন, এটা নিয়ে আসলে কি বলব… হয়ত আল্লাহ আগে থেকেই এটা ঠিক করে রেখেছেন বলে আমরা এই রকম একটা রাষ্ট্রীয় সফর পেয়েছি।

আফঈদার কথার সঙ্গেই গলা মিলিয়েছেন শাহেদা আক্তার রিপাও। এই ফুটবলার বলেছেন, অবশ্যই ভালো লাগার কথা, যেহেতু স্যার আমাদের মনে করেছেন, এজন্য স্যারকে ধন্যবাদ। আর আমরা প্রথমবার স্যারের সফরসঙ্গী হতে যাচ্ছি, আমরা কাতারে বাংলাদেশ নারী ফুটবল তুলে ধরব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১০

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১১

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১২

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৫

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৬

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৭

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৮

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৯

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

২০