বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ এপ্রিল ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারভেজ হ-ত্যার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের আস্থানা ভেঙে দেও, গুড়িয়ে দাও’সহ নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলে।

মানববন্ধনে অংশ নিয়ে সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, পারভেজ হত্যার বিচার চাই। এটা একটা মর্মান্তিক ঘটনা ছিল। বিনা কারণে নির্দোষ একটি ছেলের প্রাণ গেল। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, এজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থী জিন্নাহ আল ফেরদৌস বলেন, পারভেজ নামে যে ছেলেটি মারা গেছে তার রাজনৈতিক পরিচয় নয়, সে মানুষ এটাই তার বড় পরিচয়। তাকে নৃশংস হত্যাকারীদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।

শিক্ষার্থীরা পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক ও শাস্তি দাবি জানান। একই সাথে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপত্তার জোরদারের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১০

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১১

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১২

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৩

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৪

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

১৫

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

১৬

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

১৭

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

১৮

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

২০
error: Content is protected !!