বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ এপ্রিল ২০২৫, ৯:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মায়ের হাত ছেড়ে দৌড়, ভ্যানের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে মায়ের হাত ছেড়ে দৌড় দিতেই ব্যাটারিচালিত ভ্যানের নিচে চাপা পড়ে আড়াই বছরের শিশু মুন্না। এতে মারাত্মক আহত মুন্নাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর এলাকার আনারুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা আঞ্জুমান আরা জানায়, সকালে মায়ের সঙ্গে নানা আব্দুস সাত্তারের বাড়িতে বেড়াতে আসে মুন্না। বিকেল সে তার মা ও নানির সঙ্গে বাড়ির পাশে বেড়াতে যায়। সেখান থেকে মায়ের হাত ধরে চন্ডিপুর মোড়-নকিপুর বাজার সড়ক দিয়ে নানা বাড়ি ফেরার পথে হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড়ে একাই সড়ক পার হতে গিয়ে ব্যাটারিচালিত মোটরভ্যানের নিচে পড়ে সে। এতে মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০