বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ এপ্রিল ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া তানভীরের এক ইনিংসে আছে ৮ উইকেট

ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে হারের পর দলে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তানে যাবেন বলে এই পরিবর্তন অবধারিতই ছিল। স্পিন শক্তি বাড়াতে পেসার নাহিদের পরিবর্তে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে।

২৮ বছর বয়সী তানভীর এবারই প্রথম টেস্ট দলে ডাক পেলেন। ২০১৭ সালে পেশাদার ক্রিকেটে অভিষেক হওয়ার পর দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলেছেন এই স্পিনার।

প্রথম শ্রেণির ক্রিকেটে তানভীরের রেকর্ড বেশ ভালো। ৪১ ম্যাচে আছে ১৩৪ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন ৬ বার, একবার ১০ উইকেট।

এক ইনিংসে ৮ উইকেট নেয়ার কীর্তিও আছে তানভীরের। ২০২১ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে চারদিনের টেস্টে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে এই কীর্তি গড়েন তানভীর।

ওই ম্যাচে প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট তুলে নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৮ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। যেটি এখন পর্যন্ত তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে সেরা।

চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!