বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৫ এপ্রিল ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদ

ডেস্ক রিপোর্ট: নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’- এর আত্মপ্রকাশ হলো। নতুন এ দলের চেয়ারম্যান হয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি জেনারেল হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক বিএনপির নেতা সাংবাদিক শওকত মাহমুদ।

নির্বাহী চেয়ারম্যান হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলন। দলটির স্লোগান ‘গড়ব মোরা ইনসাফের দেশ’।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন এ রাজনৈতিক দলের ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। পার্টির ইশতেহার ঘোষণা করেন শওকত মাহমুদ। তিনি বিএনপির সাবেক (বহিষ্কৃত) ভাইস চেয়ারম্যান।

শওকত মাহমুদ বলেন, সকল নাগরিকের সমান মর্যাদা ও সাম্যবাদের আকাঙ্ক্ষা নিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ রাষ্ট্রপরিচালনায় মূলনীতি সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা যুক্ত করার মধ্য দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা ধূলিসাৎ করেছিল। পাশাপাশি ভারতের ব্রাহ্মণবাদ স্বাধীন বাংলাদেশে ধর্মকে রাজনীতির মুখোমুখি দাঁড় করে দিয়েছিল, তৈরি হয়েছিল ফ্যাসিজম। তার বিপরীতে ২০২৪ সালের উদ্ভব হয়েছে। ২৪-এর স্বপ্ন বাস্তবায়ন বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে জাতীয় জনতা পার্টি বাংলাদেশের যাত্রা শুরু হল।

শওকত মাহমুদ আরও বলেন, জীবনযাপনের প্রতিটি স্তরে ও ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা চাই। এজন্য জাতি গঠনে নতুন যাত্রাপথে বেদনাদায়ক হলেও সকল পর্যায়ে সংস্কার আবশ্যক।

অন্তর্বর্তী সরকারের অধীনে সকল সংস্কার সম্পন্ন করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতে সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া মানে আত্মহনন এবং জনগণকে আশাহত করা।

তিনি বলেন, সংস্কারের মাধ্যমে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত সাব্যস্ত করা জরুরি।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ মার্চ ‘ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস জাতীয় ইনসাফ কায়েম কমিটি’ নামের একটি সংগঠনের ব্যানারে এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন একটি জাতীয় সরকার গঠনের দাবি করা হয়। এই সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার, সদস্যসচিব সাংবাদিক শওকত মাহমুদ। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ২৩ মার্চে শওকত মাহমুদকে বহিষ্কার করে বিএনপি।

দল ঘোষণা করে ইলিয়াস কাঞ্চন বলেন, ৩২ বছরে সড়ক আন্দোলনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাইনি। ৫২ বছর হলো দেশ স্বাধীন হয়েছে। আমি ৩২ বছর নিরাপদ সড়ক আন্দোলন করে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে পারিনি। সেই জায়গা থেকে বৈষম্যমুক্ত সবার জন্য নিরাপদ দেশ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। আমরা আশা করছি আমাদের লক্ষ্যে পৌঁছাব, আর এর জন্য দেশের মানুষ আমাদের সঙ্গে থাকবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণফোরাম, বিকল্প ধারা , খেলাফত আন্দোলন, আম জনতার দল, এলডিপি, মুসলিম লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১০

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১১

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

১২

কয়রা উপজেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন আলম

১৩

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন

১৪

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার

১৫

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নে সংলাপ

১৬

সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

Dialogue in Satkhira: ‘We don’t want to drown in water logging anymore, take action before water logging occurs’

১৮

No one should be left behind in green transition: Navid Safiullah

১৯

‘সবুজ রূপান্তরে কাউকে পিছিয়ে রাখা যাবে না’

২০