বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নাকতাড়া কালিবাড়ী বাজার চত্বরে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মো. নাইম হুসাইন (পিটু)।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান সানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মো. আরিফুল ইসলাম রিপন, মো. খালিদ হোসেন, মো. মহাসিন কবির, মো. মুরাদ হোসেন, মো. মহরম আলী প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শ্রমিক অধিকার রক্ষায় শক্তিশালী সংগঠন গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় শ্রমিক দলকে সুসংগঠিত করতে নবগঠিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি: সভাপতি মোঃ নাঈম হোসাইন (পিটু), সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম (রিপন), সহ-সভাপতি মো. লুৎফর রহমান, মো. মুরাদ হোসেন, মো. ফারুক হোসেন ও মো. মহরম আলী, সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ, মো. মহাসিন আলী, মো. উজ্জ্বল হোসেন ও শ্রীকৃষ্ণ সরকার, সাংগঠনিক সম্পাদক মো. মহাসিন কবির, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর ইসলাম, মো. সোলাইমান হোসেন ও মো. সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. হুমায়ন কবির, সহ-দপ্তর সম্পাদক মো. শিমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বকুল হোসেন, অর্থ সম্পাদক মোঃ বাবুল আক্তার, সহ-অর্থ সম্পাদক মো. ফেরদৌস হোসেন, যুব বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রাবেয়া খাতুন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ তানিয়া সুলতানা, সদস্য মো. শাকিব, মহিলা সদস্য মো. শাহানাজ পারভীন, সদস্যবৃন্দ যথাক্রমে মো. জমাত আলী, মো. খলিল শেখ, মো. রাসেল হোসেন, মো. সাগর, মো. হাবিবুল্লাহ বাহার ও মো. আলম গাজী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০