বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ মে ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় প্রেমে ব্যর্থ হয়ে নিজের শরীরে আগুন ধরানো সেই কলেজ ছাত্রীর মৃ-ত্যু, ইমাম গ্রেপ্তার

ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরার তালায় প্রেমে ব্যর্থ হয়ে নিজ শরীরে আগুন ধরিয়ে কলেজ ছাত্রী সানজিদা আক্তার তুলির (১৮) আত্মহননের ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় আমিনুর রহমান (২৪) নামে স্থানীয় মসজিদের এক ইমামকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আমিনুর রহমান খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চননগর গ্রামের রবিউল ইসলাম গাজীর ছেলে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় অগ্নিদগ্ধ তুলির।

সানজিদা আক্তার তুলি তালা উপজেলার ঘোনা গ্রামের কামরুল মোড়লের মেয়ে এবং তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির উঠানে নিজ শরীরে আগুন ধরিয়ে দেয় তুলি। তখন সে একাই বাড়িতে ছিল। তার মা ছিলেন অন্যের বাড়িতে কাজে, আর বাবা খুলনায় রিকশা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরীরে আগুন লাগানোর আগে তুলির হাতে কলম দিয়ে ‘আমিনুর’ এর নাম লেখা ছিল। এলাকাবাসীর দাবি, তুলির বাড়ির পাশের মসজিদে তিন মাস আগে ইমাম হিসেবে কর্মরত ছিলেন আমিনুর রহমান। তুলি তাঁকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং এলাকা ছেড়ে চলে যান।

মামলায় উল্লেখ করা হয়, আমিনুর রহমান কয়েক বছর ধরে তালা উপজেলার ঘোনা জামে মসজিদের পেশ ইমাম হিসেবে কাজ করতেন। সম্প্রতি মসজিদের পাশের কলেজছাত্রী সানজিদা আক্তার তুলির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। তুলি তাঁকে প্রস্তাব দেয় বিয়ের। একপর্যায়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে মসজিদের দায়িত্ব ছেড়ে চলে যান তিনি। এ ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে তুলি। বাড়িতে কেউ না থাকার সুযোগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় নেওয়ার পথে তুলির মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান ও ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহীনুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে তুলির মরদেহ শুক্রবার বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তুলিকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার বাবা বাদী হয়ে আমিনুরের নাম উল্লেখ করে ঘটনার দিন রাতেই থানায় মামলা করেছেন। আমিনুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১০

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১১

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

১৩

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

১৪

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৫

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

১৬

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

১৭

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

১৮

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

১৯

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

২০
error: Content is protected !!