বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৫ মে ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইপিএলে রেকর্ড গড়লেন পরাগ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৬ বলে ৬ ছক্কার ঘটনা ঘটেছে একাধিকবার। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এমনটা আজই প্রথম ঘটলো। ইডেন গার্ডেন্সে রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ।

তবে এক ওভারের সব বলে নয়। দুই ওভার মিলিয়ে তার খেলা টানা ছয় বলে ৬টি ছক্কা মারেন। আইপিএলের ইতিহাসে যা করতে পারেনি আর কেউ। পরপর পাঁচটি ছক্কা মারার কীর্তি আছে চার জনের।

এদিন চারে নেমে ৮ ছক্কা ও ৬ চারে ৪৫ বলে ৯৫ রান করেন পারাগ। এই ইনিংস খেলার পথে ১৩তম ওভারে মঈন আলির প্রথম বলে সিঙ্গেল নিয়ে পারাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। পরের ৫ বলে ৫টি ছক্কা মারেন এই ব্যাটার।

মঈনের ওভারটি থেকে আসে ৩২ রান। আইপিএলে এর আগে এক ওভারে পাঁচটি ছক্কা মেরেছেন আরো চার ব্যাটার। এই তালিকায় আছেন ক্রিস গেইল, রাহুল তেওয়াটিয়া, রবীন্দ্রা জাদেজা ও রিংকু সিং।

মঈনের ওভারের পর বোলিংয়ে আসেন বরুণ চক্রবর্তী। আবার প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন হেটমায়ার। এই ওভারেও নিজের খেলা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন পরাগ।

শেষ পর্যন্ত ৪৫ বলে ৯৫ রান করেন পরাগ। আর ২০৭ রানের লক্ষ্য তাড়ায় ১ রানে হারে রাজস্থান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০