
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে।
জানা গেছে, মোমরেজপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন বৃহস্পতিবার (৮ মে) কালিগঞ্জ বাস টার্মিনাল হতে সাদপুর বিলগুল্লি খালের উপর আড়াআড়ি বেড়ি দিয়ে পানি চলাচলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করেন।
এসময় স্থানীয়রা বাঁধা দিলে ইকবাল হোসেন ও তার বাহিনী অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেন।
পরে এলাকাবাসীর পক্ষে পূর্বনারায়ণপুর গ্রামের হাবিবুর রহমান কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাঝে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, খালটি কালিগঞ্জ বাসটার্মিনাল, কাঁকশিয়ালী, পূর্ব নারায়ণপুর ও মোমরেজপুর গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম। সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত এই খালে বাঁশ খুটি গেড়ে কুঞ্চির ঝাপ ও মাটি দিয়ে বন্ধ করছে ইকবাল হোসেন ও তার বাহিনী। খালটি দখল হয়ে গেলে ৪-৫ গ্রামের কয়েক হাজার মানুষের বাড়িঘর জলাবদ্ধতায় ডুবে যাবে।
এদিকে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল তাৎক্ষণিক ভাড়াশিমলা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জালাল উদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
মন্তব্য করুন