বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ মে ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি মাসেই বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজে। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলার। চলতি মাসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে শুরু হবে এই সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৭ মে। এই দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। আর এই দুই ম্যাচ দিয়ে ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০০৮ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত আছে এই স্টেডিয়ামে।

তবে সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে এই সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা দেখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।

বিসিবি সভাপতি ফারুক বলছিলেন, ‘এটা জানার জন্য (সিরিজ মাঠে গড়াবে কিনা) আরো ১-২ দিন অপেক্ষা করতে হবে। এখন তো মনে হচ্ছে যে অবস্থা ভালো না, কিন্তু দেখা যাক কি হয়।’

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড সিরিজ বাতিলের গুঞ্জন উড়িয়ে দিয়েছে। পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা সিরিজটি নিয়ে শঙ্কার কিছু দেখছেন না। দুই দেশের মধ্যে সিরিজটি নিয়ে নিয়মিত কথা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

পিসিবির এই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘সিরিজের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। এখনো এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’

উল্লেখ্য ইতোমধ্যেই পিএসএল সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তান থেকে। তাই এই সিরিজটি শেষ পর্যন্ত মাঠে গড়ালেও আয়োজন হতে পারে পাকিস্তানের বাইরে। কিংবা সময় সূচিতেও পরিবর্তন আসতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!