বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ মে ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক দলের ১০ জন রিটায়ার্ড আউট, ইতিহাসেই প্রথম

স্পোর্টস ডেস্ক: অদ্ভূত এক ঘটনার সাক্ষী হলো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কোয়ালিফায়ার টুর্নামেন্ট। একই দলের ১০ ক্রিকেটারই হয়েছেন ‘রিটায়ার্ড আউট’!

আজ শনিবার ব্যাংককে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যকার ম্যাচে ঘটেছে এই ঘটনা। আরব আমিরাতের ১০ জন ক্রিকেটার ‘রিটায়ার্ড আউট’ হয়ে মাঠ ছাড়েন।

আগে ব্যাট করতে নামা আরব আমিরাত ইনিংসের ১৬ ওভার পর্যন্ত ঠিকমতোই খেলছিল। ওই সময় তাদের স্কোরবোর্ডে রান ছিল বিনা উইকেটে ১৯২। ইশা ওজা ৫৫ বলে ১১৩, আরেক ওপেনার থির্থা সাতিশ ৪২ বলে ৭৪ রান নিয়ে অপরাজিত ছিলেন।

এরপর আমিরাত সিদ্ধান্ত নেয় তারা আর ব্যাটিং করবে না। যে কারণে নিজেদের সব ব্যাটারকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করে। যেহেতু টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার নিয়ম নেই, তাই অদ্ভূত এই কৌশল অবলম্বন করেন আমিরাতের ব্যাটাররা। ফলে ১৯২ রানেই অলআউট হয় তারা।

বিরল এই ঘটনার অবতারণা করে ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখলো আমিরাত। আন্তর্জাতিক ক্রিকেটে (পুরুষ বা নারী মিলিয়ে) প্রথমবারের মতো একই দলের দুইজনের বেশি ব্যাটার রিটায়ার্ড আউটের রেকর্ড হলো।

১৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে কাতার অলআউট হয় মাত্র ২৯ রানে ১১.১ ওভারে। এতে ১৬৩ রানের বিশাল জয় তুলে নেয় আমিরাত। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে খেলা হয় ২৭.১ ওভার।

এই ম্যাচে আমিরাতের ৮ জন আর কাতারের ৭ জন ডাক মারেন। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে ডাকের সংখ্যা ১৫টি, যা নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল এক রেকর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১০

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১১

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১২

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

১৩

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি

১৫

ঝড় তুললেন অভিষেক, ৯১ বলে ২৩৩

১৬

গোপনে পরিচালককে বিয়ে করেছিলেন উর্মিলা?

১৭

জম্মু-কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের টেস্ট দলে, কে এই আকিব নবি?

১৮

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

১৯

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

২০
error: Content is protected !!