বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ মে ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগে টাকা নিয়ে পরে তদন্ত

বিনোদন ডেস্ক: ‘মহানগর’ ওয়েব সিরিজে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে দুই বাংলায় দারুণ সাড়া ফেলেছিলেন মোশাররফ করিম। গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রেও দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব ফিল্ম ‘মির্জা’য় তাকে দেখা যাবে প্রাইভেট গোয়েন্দার চরিত্রে।

‘মির্জা’য় তার চরিত্রটি বেশ মজার। যে কোনো তদন্তের আগে নিজের টাকা বুঝে নেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা ও নির্মাতা সুমন আনোয়ার। তিনি জানিয়েছেন, ‘মির্জা’ সিনেমাটি একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবেই ভাবা হয়েছে। এর প্রথম কিস্তির নাম ‘ক্লাব টুয়েন্টি নাইন’। সেখানে মির্জার গোয়েন্দা হয়ে ওঠার গল্প দেখানো হবে। পরে পর্যায়ক্রমে আসবে সিরিজের পরের কিস্তি।

সিনেমার দুটি পোস্টার সম্প্রতি প্রকাশ পেয়েছে। একটিতে ক্যাপশন ছিল, ‘পরে তদন্ত, আগে টাকা, মির্জা সাহেবের হিসাব পাকা’, আরেকটিতে লেখা হয়েছে, ‘আইতাছে মির্জা, ক্রিমিনাল ভাগি যা!’

‘মির্জা’ চরিত্রটি গোয়েন্দা হলেও প্রচলিত ধাঁচের নয়। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই, একটু মোটাসোটা, দৌড়াতে পারেন না, মারপিটেও কাঁচা, কিন্তু বুদ্ধিতে একেবারে তুখোড়। সীমিত সামর্থ্য নিয়েই তিনি নামেন রহস্য উদঘাটনে।

‘মির্জা’ সিনেমায় মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন পারসা ইভানা, এরফান মৃধা শিবলু, তামান্না হক বর্ণা, সৌমি, দিলরুবা দোয়েল প্রমুখ। চলতি মাসেই সিনেমাটি মুক্তি পাবে বঙ্গতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১০

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

১১

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

১২

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১৩

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১৪

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

১৫

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৬

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

১৭

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১৮

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১৯

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

২০
error: Content is protected !!