বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মে ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাশিমাড়িতে খোলপেটুয়া নদীর চর দখলের মহােৎসব

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের কাশিমাড়িতে খোলপেটুয়া নদীর চর দখলের মহােৎসব চলছে।

সরজমিনে গিয়ে দেখাযায়, খোলপেটুয়া নদীর পশ্চিম প্রান্তে ঝাপালী খেয়াঘাটের ডান পাশের চরের বড় বড় গাছ কেটে সেখানে আর সি সি কলাম নির্মাণ করে ২৫০ ফুটেরও বেশি জায়গা দখল করা হয়েছে। শুরু হয়েছে ভরাট।

স্থানীয়রা জানান, একচ্ছত্র আধিপত্যের কারণে শওকাত ও তার ছেলে সাইফুল নদীর চর দখলের দুঃসাহস দেখাচ্ছে।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, স্থানীয় ভূমি অফিসকে ম্যানেজ করে নদীর চর দখল করে মার্কেট নির্মাণের ছক আকছেন বাপ-বেটা। ইতোমধ্যে শুরু হয়েছে নির্মাণাধীন মার্কেটের ঘর বিক্রির দফারফা।

স্থানীয়রা আরো জানান, তারা কয়েকবার বিষয়টি তহসিলদার জানালেও কাজ হয় না। অফিসের লোকজন পাঠায়, তারা এসে দখলকারীদের সাথে পাশে গিয়ে কি কথা বলে চলে যায়।

কাশিমাড়ি আইডিয়াল কলেজ অ্যান্ড স্কুলের এক শিক্ষক বলেন, নদী আইনে বলা হয়েছে নদী দখল, অবকাঠামো নির্মাণ, মৎস্য চাষ ও নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। অথচ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে খোলপেটুয়া নদী দখল করা হলেও স্থানীয় প্রশাসন দখলকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেন বলেন, তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যদি নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, বিষয়টি তিনি খোঁজখবর নিয়ে দেখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১০

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১১

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১২

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৩

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৪

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৫

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৬

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৭

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৮

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৯

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

২০
error: Content is protected !!