
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অ্যাড. মোঃ আকবর আলী আহ্বায়ক ও অ্যাড. মোঃ নুরুল আমিনকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (২৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. মোঃ আবু সাঈদ রাজা, যুগ্ম আহবায়ক অ্যাড. শহীদ হাসান, সদস্য যথাক্রমে, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. ই.জে শাহারিয়ার হাসিব, অ্যাড. জি.এম ফিরোজ আহমেদ, অ্যাড. এ.বি.এম ইমরান হোসেন শাওন, অ্যাড. মোঃ মিজানুর রহমান বাপ্পী, অ্যাড. মোঃ সিরাজুল ইসলাম (৫) ও অ্যাড. লুৎফুন নেছা রুবী।
প্রসঙ্গত, সদ্য গঠিত এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন