বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ মে ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দিনভর জেলার ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া, বাঁকাল ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির সদস্যরা ঘোষপাড়া সীমান্ত থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, কুশখালি বিওপির সদস্যরা চেয়ারম্যান বাড়ি বটতলা নামক স্থান থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির সদস্যরা আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, বাঁকাল চেকপোস্টের সদস্যরা বাঁকাল এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা গোবিন্দকাটি নামক স্থান থেকে ১১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ভাদিয়ালী মোড় ও গেড়াখালী নামক স্থান থেকে ২ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ, হিজলদী বিওপির সদস্যরা আমবাগান নামক স্থান থেকে ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, সুলতানপুর বিওপির সদস্যরা বর্মিতলা নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও চান্দুরিড়া বিওপির সদস্যরা কাঁদপুর নামক স্থান থেকে ৩৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ২০ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল পাচার করে বাংলাদেশে আনার সময় জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০