

ডেস্ক রিপোর্ট: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের আয়োজনে কাপসন্ডা মৎস্য সেটে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজধানীর ঢাকার আদাবর থানা বিএনপির দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিকী লাকি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু।
আরও বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আজিজ, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আলী মোড়ল, কৃষক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার গাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম রাব্বি, মুক্তাজুল ইসলাম, ৫নং ওয়ার্ড যুবদলের আহবায়ক শাহিনুর ইসলাম, সদস্য সচিব আলমগীর হোসেন, ইসমাইল সরদার প্রমুখ।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা তৌহিদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মফিজুল ইসলাম শারাফাত।

মন্তব্য করুন