বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ জুন ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাত দিয়ে গোল করার চেষ্টা, লাল কার্ড দেখলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | চোটের কবল কাটিয়ে বহু প্রতীক্ষার পর মাঠে ফিরলেও প্রত্যাবর্তনের ম্যাচটা মোটেও সুখকর হলো না নেইমারের জন্য। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে সেরি আ’র একাদশ রাউন্ডে বোটাফোগোর বিপক্ষে মাঠে নামেন ৩৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

তবে ফিরে এসেই বড়সড় এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।
সান্তোসের হোম ভেন্যুতে ম্যাচটি শুরু করেন নেইমার। কিন্তু ৭৫তম মিনিটে ‘হ্যান্ড অব গড’ কাণ্ডে সরাসরি লাল কার্ড দেখতে হয় তাকে। একটি ক্রসে হেড করতে ব্যর্থ হয়ে হাত দিয়ে বল জালে পাঠানোর চেষ্টা করেন তিনি। এমন কাণ্ডের জন্য রেফারি দাভি দে অলিভেইরা লাসার্দা দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন। এর আগে প্রথমার্ধেই একটি হলুদ কার্ড দেখে ফেলেছিলেন নেইমার।

এই লাল কার্ড তার পেশাদার ক্যারিয়ারের পঞ্চদশ, এবং সান্তোসে ফেরার পর প্রথম। সবশেষ ২০২১ সালে পিএসজির হয়ে লিলের বিপক্ষে থিয়াগো জালোকে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেছিলেন তিনি।

ম্যাচটিতে নেইমারের বিদায়ের পর দারুণভাবে সুযোগ কাজে লাগায় বোতাফোগো। জাইরের পাস থেকে আর্থুর একমাত্র গোলটি করেন, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এখন পর্যন্ত চলতি মৌসুমে চারটি ম্যাচ খেলেছেন নেইমার, কিন্তু গোল কিংবা অ্যাসিস্ট কিছুই যোগ হয়নি তার নামের পাশে। এর ওপর, লাল কার্ডের কারণে অন্তত এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে। যার মানে, ১২ জুন ফোর্তালেজার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করতে পারেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০