
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট থেকে আত্মসাৎকৃত গ্রাহকদের এক কোটি আশি লাখ টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় খেয়াঘাট মোড়স্থ ইসলামী ব্যাংক তালা শাখার সামনে (শেখ প্লাজা) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক শিক্ষক বাবলুর রহমান, মোঃ মহিউদ্দিন, বিল্লাল শেখ, গোলাম মোস্তফা, সুলতান আহমেদ, শরিফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার অধীনস্থ তালা এজেন্ট আউটলেট সানা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মিজানুর রহমান, ম্যানেজার তরিকুজ্জামান, কর্মচারী মুজাহিদুল ইসলাম সুমন ও ইয়াছিন বিশ্বাস কর্তৃক গ্রাহকদের সঞ্চয়কৃত এক কোটি আশি লাখ টাকা ফেরত দেওয়ার দাবি জানান।
এ সময় বক্তারা আরো বলেন, ইসলামী ব্যাংক তালা এজেন্ট সংশ্লিষ্টরা ফকির, এতিম, দিনমজুর, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ অন্যান্যদের জমাকৃত এক কোটি আশি লাখ টাকা আত্মসাৎ করেছে।
বক্তারা টাকা ফেরত দেওয়ার পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মন্তব্য করুন