
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অসিম কুমার সাধু ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক।
বক্তব্য রাখেন, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ মুর্শিদ আলী, আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক মির্জা আসাদুজ্জামান আসাদ, সাতক্ষীরা পৌর জাসাসের আহ্বায়ক মোঃ মামুন আজম, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ আব্দুল কাদের, পাটকেলঘাটা থানা জাসাসের আহবায়ক শেখ সামিউল ইসলাম রুবেল, কালিগঞ্জ উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান হোসেন, সাতক্ষীরা পৌর জাসাসের সদস্য সচিব মোঃ সিরাজ আনোয়ার রাজ, সদর উপজেলা জাসাসের সদস্য সচিব মোঃ শাহাদাৎ হোসেন, পাটকেলঘাটা থানা জাসাসের সদস্য সচিব মোঃ সাইদুর রহমান বাবু, লাবসা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আল কাফি।
মন্তব্য করুন