বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুন ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যঘেরে ডা-কা-তির চেষ্টাকালে আটক ৪

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্যঘেরে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে রায়হান গাজী (৩০), পানঘাট গ্রামের শান্তি সরদারের ছেলে প্রশান্ত সরদার (৪২), কোমরপুর গ্রামের শাহাদাত শেখের ছেলে আসাদুল শেখ (৩১) ও আশাশুনি উপজেলার কাঁকড়াবন গ্রামের মোস্তফা আকুঞ্জীর ছেলে জহুরুল ইসলাম (৩৬)।

স্থানীয়রা জানান, গভীর রাতে বন্দকাটি এলাকায় গোঁয়ালঘেসিয়া নদী সংলগ্ন মিজানুর খন্দকারের মৎস্যঘেরে দুর্বৃত্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময়ে এলাকাবাসী সংঘবদ্ধভাবে ৪ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম ও লাইলী পারভীন ঘটনাস্থলে যেয়ে আটক ৪ জনকে পুলিশের কাছে সোপর্দ করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

২

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৩

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

৪

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

৫

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

৬

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

৭

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

৮

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

৯

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১০

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

১১

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

১২

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

১৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

১৪

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

১৬

কালো ধোঁয়া ও প্লাস্টিকে বিপন্ন সুন্দরবন || ‎তারিক ইসলাম

১৭

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৭, হাসপাতালে ১ হাজার ৫৯৬

১৮

শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মাঠে ৩৩ প্লাটুন বিজিবি

১৯

ব্রাজিলে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে নতুন বিশ্বরেকর্ড!

২০