বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ জুন ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জেল-জরিমানা

কয়রা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় গরুর পচা মাংস বিক্রির দায়ে সিদ্দিক (৩৫) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কয়রা সদরের সিদ্দিকের মাংসের দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলি বিশ্বাস এসে জরিমানা ও জেল দেন।

এর আগে পচা মাংস বিক্রির অভিযোগে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিবের নেতৃত্ব ছাত্র জনতা মাংস বিক্রেতার দোকান ঘেরাও করেন।

স্থানীয়রা জানান, সিদ্দিক মোড়ল গরুর পচা মাংস বিক্রি করছেন, এমন খবরে লোকজন তার দোকান ঘেরাও করে প্রতিবাদ করে। খবর পেয়ে উপজেলা ইউএনও রুলি বিশ্বাস ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসা করেন। একপর্যায়ে নিজের দোষ স্বীকার করে একদিন আগে ফ্রিজে রাখা মাংসের কথা জানান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল ও জরিমানা করা হয়।

এ ঘটনায় উপজেলা ইউএনও রুলি বিশ্বাস বলেন, খবর পেয়ে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনে জেল দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না করে সেজন্য বাজারের অন্য দোকানিদেরও সতর্ক করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১০

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১১

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১২

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৩

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৪

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১৫

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১৬

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৭

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৮

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১৯

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

২০
error: Content is protected !!