বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডাকাতি হওয়া ট্রাক উদ্ধার, আসামি গ্রেফতার; তবুও চালক ও হেলপারকে হয়রানির অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ডাকাতি হওয়া ট্রাক উদ্ধার হয়েছে, আসামিও গ্রেফতার হয়েছে তারপরও ট্রাকের চালক ও হেলপারকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি হুমকির অভিযোগ উঠেছে ট্রাক মালিকের বিরুদ্ধে। এবিষয়ে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ট্রাক চালক।

রোববার দুপুরে এই সংবাদ সম্মেলন করেন আশাশুনির বুধহাটা ইউনিয়নের আবু বাক্কারের ছেলে আছাদ আলী।

তিনি বলেন, সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার আরশাদ আলীর ছেলে ইকবাল হোসেনের ট্রাক (যার নং- সাতক্ষীরা-ট-১১-০৪২৩) দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ভাড়া চালিয়ে আসছিলাম। গত ১১ মে ঢাকা থেকে সয়াবিন তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে আসার পথে রাত ১টার সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বরাশুর এলাকায় ডাকাতের কবলে পড়ি। এসময় ডাকাতরা আমাকে এবং হেলপারকে গাছের সাথে বেধে ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ আমাদের আটক করে জেল হাজতে প্রেরণ করে। জেল থেকে ৩/৬/২০২৫ তারিখে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসি। এঘটনায় ট্রাকের মালিক ইকবাল হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে মামলাটি পুলিশ বাদী হয়। ঘটনার পর ১৪ মে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে। এছাড়া ওই ডাকাতদলের ৩ সদস্যকে আটক করে এবং তেলও উদ্ধার করে। এতে প্রমাণিত হয় ওই ঘটনার সাথে আমি এবং হেলপার আশিক ইসলাম কোনভাবেই জড়িত নই। আমরা শুধুমাত্র চক্রান্তের শিকার। জেল খেটে বাড়ি আসার পর আমার বিশেষ টাকার প্রয়োজন হওয়ায় বাড়িতে থাকা গরু নিয়ে ৫/৬/২৫ তারিখে সদরের ব্রহ্মরাজপুর গরুর হাটে আসি। সেখানে ট্রাক মালিক ইকবাল হোসেন ও তার পুত্র রিয়াদ হোসেন আমাকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং মারপিট করতে উদ্যত হয়। এছাড়া আমাকে আর অন্যকোন ট্রাক চালাতে দেবে না মর্মে হুমকি ধামকি প্রদর্শন করে বলে, ডাকাতের কবলে পড়ে ট্রাকসহ আমাদের যত ক্ষতি হয়েছে, সবই পরিশোধ করবি। তা না হলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবো। এঘটনায় আমি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নং-২৩৪। এছাড়াও বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে।

তিনি আরো বলেন, গভীর রাতে ডাকাত পড়লে আমাদের কি করার থাকে। তখন নিজেদের জীবন বাঁচানো নিয়েই আমার শংকিত থাকতে হয়। অথচ ট্রাক মালিক উল্টো ওই ঘটনায় আমাদের ফাঁসিয়ে হয়রানির চেষ্টা করছে। তিনি ট্রাক মালিক ইকবাল এবং তারপুত্র রিয়াদ হোসেনের চক্রান্তের হাত থেকে রক্ষা পেতে এবং নিজেদের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০