বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২১ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ভাটা ব্যবসায়ীর বাবুর

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নিখোঁজের ২১ দিনেও সন্ধান মেলেনি ইটভাটা ব্যবসায়ী মোঃ সরোয়ার হোসেন ওরফে বাবুর (৩২)।

এ ঘটনায় গত ০৪ জুন নিখোঁজ সরোয়ার হোসেন ওরফে বাবুর ভাই মোঃ আবুল খায়ের ওরফে সোহেল সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নং—১৮৮।

জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলাধীন বিনেরপোতাস্থ মেসার্স সাদিয়া ব্রিকস্ এর পরিচালক ও সাতক্ষীরা পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আকরম আলীর ছেলে মোঃ সরোয়ার হোসেন ওরফে বাবু গত ২৬ মে সকালে নিজ বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেন নি। সেদিন তার পরণে ছিল সাদা রঙয়ের শার্ট ও কালো রঙয়ের প্যান্ট। তার গায়ের রঙ ফরসা, উচ্চতা ৫ ফুট। মুখমণ্ডল হালকা গোলাকার।

এঘটনায় সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল হক জানান, তাকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

নিখোঁজ সরোয়ার হোসেন ওরফে বাবুর মা জরিনা খাতুন বলেন, স্বামীর মৃত্যুর পর ছেলেদের নিয়ে ভালোই ছিলাম। তবে ২৬ মে আমার বড় ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পাড়া প্রতিবেশীদের বাড়ির পাশাপাশি সকল সম্ভাব্য স্থানে আত্মীয়—স্বজনরা মিলে অনেক খোঁজাখুঁজি করেছি। অদ্যাবধি তার সন্ধান পাইনি।

ছেলের সন্ধান পেতে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, সরোয়ার হোসেন ওরফে বাবুর সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৭৫৭২৭৩৯৪০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!